বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে নববর্ষ পালিত

  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ১২.০০ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুরে (১৪ এপ্রিল ) শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ বরণ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম পি।

বর্ষবরণের দিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজীয়া নাজনীন এর  সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, গৌরীপুর সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা এম এ হাই, সরকার শুদ্ধ বিদ্যায়তনের এম এ মালেক প্রমুখ।

উপজেলা পরিষদ চত্বরে এডরা বাংলাদেশের আয়োজনে ঐতিহ্যবাহী আবহমান গ্রামীণ জিনিসপত্রের প্রদর্শনী করে।

পরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় বর্ষবরণ কর্মসূচীতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এডরা বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com