নওগাঁ প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় শহরের জেলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশিদুল হক।শোভাযাত্রায় বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে যোগ দেয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এছাড়াও শোভাযাত্রায় গরুগাড়ি, পালকী এবং ঘোড়াসহ আবহমান গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যমন্ডিত ফেষ্টুন বহন করা হয়। পুরোনো গ্রানি,হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছর বরণ করতে কোনো অনীহা নেই তরুণদের মাঝে।
