রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঈদযাত্রায় শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে বলে মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৫.৩০ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

ঈদযাত্রায় শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ময়মনসিংহের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঈদে যানজট প্রসঙ্গে মন্ত্রী জানান, সবাইকে সতর্ক থাকতে হবে। এটা আমদের জন্য চ্যালেঞ্জ। রাস্তায় কোন সংকট নেই। শৃঙ্খলায় সংকট হলেই যানজট হবে। যানজটের কারণ সড়কের অনিয়ম। অন্যান্য বছরের তুলনায় দুর্ভোগ এবার সহনীয় হবে। যানজট নিরসনে উত্তরবঙ্গের রাস্তার কাজ কিছু দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঈদযাত্রা কতটা সহনীয় হবে জানতে চাইলে তিনি বলেন, সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। দিস ইজ অ্যা চ্যালেঞ্জ। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। নির্ধারিত সময়ের আগে আমাদের অনেক কাজ হয়ে গেছে। কাঁচপুর সেকেন্ড ব্রিজ, মেঘনা, গোমতি নির্ধারিত সময়ের আগে হয়ে গেছে। বাংলাদেশের প্রকল্প থেকে ১১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেনাবাহিনীর আরও কয়েকটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগে হয়েছে। ঈদ অবশ্যই একটি চ্যালেঞ্জ, এটি হয়ে যায় রাস্তার জন্য। রাস্তা এখন সমতল থেকে সীমান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এত রোড নেটওয়ার্ক, এখানে আমাদের দেশে কখনো এত বিস্তৃত হয়নি।

ওবায়দুল কাদের বলেন, অনেক রোড হয়েছে, ব্রিজ হয়েছে, একদিনে একশ রাস্তাও আমরা উদ্বোধন করেছি। রাস্তায় কোনো সংকট নেই, রাস্তা যানজটের কারণ হবে না। যানজটের কারণ হবে ডিসিপ্লিন। শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে। আমি একটু জটলা দেখলে রং সাইডে যাবো, তাহলে যানজট হবে। এ ধরনের অবস্থা হয়। অনেক সময় ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, চলতে চলতে গাড়ি রাস্তায় থেমে গেছে। সেটি সরাতে সরাতে ১৫ মিনিট লাগলে কতবড় যানজট হবে সেটি তো বোঝাই যায়। আমি নিজে প্রত্যক্ষদর্শী। আমি বারবার ভিজিট করেছি। আমি মানুষের কষ্ট দেখেছি। রাত দুইটাতেও দুর্ভোগ আমরা দেখেছি। অন্যান্যবার আমাদের একটা প্রবলেম ছিল গাজীপুর। এবার গাজীপুর একেবারেই দুর্ভোগশূন্য হবে মনে করি না, তবে সেখানে অন্যবারের তুলনায় এবার দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে।

তিনি বলেন, উত্তরবঙ্গের রাস্তাগুলোর নির্মাণ কাজ প্রসঙ্গে আমি সচিব সাহেবকে বলেছি, রাস্তার কাজের জন্য বঙ্গবন্ধু সেতু এরিয়াতে দুর্ভোগ হবে। তাই ঈদের আগে পরে সেখানে কাজ বন্ধ রাখতে বলেছি। তবে ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটি সবাই মিলে যৌথভাবে সমাধান করতে পারবো।

সরকার গৃহীত বড় প্রকল্পগুলো প্রসঙ্গে কাদের বলেন, পদ্মাসেতুর ঋণের প্রথম কিস্তি দিয়েছি। জুনে দ্বিতীয় কিস্তিও দেওয়া হবে। নভেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে। আগামী জুনে ১০০ সেতুর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেই প্রস্তুতি শেষ পর্যায়ে আছে। ঢাকায় মোট বিআরটিসির ১০০ ডাবল ডোকার ইলেকট্রিক বাস চালু হবে। এর প্রথম অংশ আনা হবে আগামী নভেম্বরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com