রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দেশে দরিদ্র ও হতদরিদ্র মানুষের হার কমেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৬.০২ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

দারিদ্র্য বিমোচনে সরকারের নেওয়া নানা কর্মসূচির কারণে দেশে দরিদ্র ও হতদরিদ্র মানুষের হার কমেছে বলে জানিয়েছে দারিদ্র্যের হার নির্ধারণে কাজ করা সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

খানা আয় ও ব্যয় জরিপের বরাত দিয়ে বিবিএস জানায়, ২০২২ সালে দারিদ্র্যের হার কমে হয়েছে ১৮ দশমিক সাত শতাংশ। এর আগে এই হার ছিল ২৪ দশমিক তিন শতাংশ।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে বিবিএস মিলনায়তনে এক জরিপের বরাত দিয়ে এ রিপোর্ট প্রকাশ করা হয়। এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিবিএস জানায়, শহরের চেয়ে গ্রামে দারিদ্র্যের হার বেশি। গত বছর খানার গড় মাসিক আয় বেড়ে হয়েছে ৩২ হাজার ৪২২ টাকা। আর ব্যয় বেড়ে হয়েছে ৩১ হাজার ৫০০ টাকা। তবে দারিদ্র্যের হার কমলেও দেশে বৈষম্য বেড়েছে। ২০২২ সালে জিনি সহগের মান হয়েছে দশমিক ৪৯৯। এর আগে ২০১৬ সালে খানা জরিপ করে বিবিএস। তখন দেশে দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক তিন শতাংশ।

তথ্য বলছে, ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার হয়েছে ১৮ দশমিক সাত শতাংশ।  এটি ২০১৬ এ ছিলো ২৪ দশমিক চার এবং ২০১৬ তে ছিল ৩১ দশমিক পাঁচ শতাংশ।

বর্তমানে পল্লীতে দারিদ্র্যের হার ২০ দশমিক পাঁচ শতাংশ এবং শহরে ১৪ দশমিক সাত শতাংশ। অন্য দিকে অতিদারিদ্যের হার পাঁচ দশমিক ছয় শতাংশ। এর মধ্যে পল্লী এলাকায় ছয় দশমিক পাঁচ এবং শহরে তিন দশমিক আট শতাংশ।

২০১৬ সালের পর এ সম্পর্কিত কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বিবিএস। সংস্থাটির সর্বশেষ ‘হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) ২০১৬’ প্রকাশ করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com