রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাখমুতে ইউক্রেনীয় এবং রুশ বাহিনী কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ লড়াই চলছে

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ১০.০৯ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

ইউক্রেনীয় এবং রুশ বাহিনী রবিবার দিনের শেষের দিকে পূর্ব ইউক্রেনের শহর বাখমুতের পরিস্থিতি সম্পর্কে পরস্পর বিরোধী সংবাদ দিয়েছে। বাখমুতে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ লড়াই চলছে।

রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান বলেন, তার বাহিনী বাখমুতের প্রশাসনিক ভবনে রুশ পতাকা উত্তোলন করেছে এবং “আইনি দৃষ্টিকোণ থেকে” বাখমুতের নিয়ন্ত্রণ নিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রুশ বাহিনী বাখমুতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে, ইউক্রেনের সেনারা “সাহসিকতার সাথে শহরটিকে ধরে রেখেছে। অতীতে যেমন করে তারা শত্রুর অসংখ্য আক্রমণ প্রতিহত করেছে।”

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াল স্ট্রিট জর্নালের প্রতিবেদক ইভান গারশকোভিচকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে টেলিফোনে কথা বলার সময় ব্লিংকেন এ আহবান জানান। গারশকোভিচ-এর বিরুদ্ধে রাশিয়া গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।

জবাবে ব্লিংকেনকে লাভরভ বলেন, গারশকোভিচ-এর ভাগ্য রুশ আদালত দ্বারা নির্ধারিত হবে। তিনি ব্লিংকেনকে বলেন, ওয়াশিংটন এই মামলা নিয়ে যে রাজনীতি করছে, তা গ্রহণযোগ্য নয়। লাভরভ বলেন, ঐ সাংবাদিককে “হাতেনাতে” ধরা হয়েছিলো; যদিও রাশিয়া এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

ক্রেমলিন জোর দিয়ে দাবি করে যে, গারশকোভিচ সাংবাদিকতাকে গুপ্তচরবৃত্তির আড়াল হিসেবে ব্যবহার করেছিলেন। সংবাদপত্রটি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ওয়াল স্ট্রিট জর্নাল গারশকোভিচ-এর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। সংবাদপত্রটি বৃহস্পতিবার তার গ্রেপ্তারকে “স্বাধীন গণমাধ্যমের প্রতি জঘন্য অপমান” বলে অভিহিত করেছে। এদিকে নিউ ইয়র্ক টাইমস গারশকোভিচ-এর আটকের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেয়া সংবাদ প্রতিষ্ঠানগুলোর একটি জোটের বিবৃতি প্রকাশ করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com