সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৭.৪০ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম মোঃ ইয়াছিন দেওয়ান ওরফে লিটন খাঁ, মোঃ মামুন, মোঃ সুজন শিকদার ও মোঃ পলাশ। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১টি চোরাই প্রাইভেটকার, ২টি মোটরসাইকেল ও ১টি স্কুটি উদ্ধার করা হয়।

শনিবার (১ এপ্রিল ২০২৩) রাত ১০:৪০টায় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী জানান, মগবাজারের বাজাজ এলপিজি অটো পয়েন্ট এর সামনে কতিপয় লোক চোরাই মোটরসাইকেল বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় লিটন খাঁ, মামুন, সুজন শিকদার ও পলাশকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত প্রাইভেটকার, মোটরসাইকেল ও স্কুটি ঢাকাসহ আশপাশ এলাকা হতে চুরি করে বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com