সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাশ্রয়ের আশ্রয় দানের স্বরণীয় ঘটনা ! 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১১.৪৭ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে
হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশারঃ
সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।সাইয়্যিদুল মুরসালীন নূরে মুজাসসাম রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। সম্মানিত ঈদের দিনে পবিত্র মদীনা শরীফের ঘরে ঘরে আনন্দ হচ্ছিলো। মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু হাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের জামায়াত শেষে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনাদেরকে নিয়ে বাড়ী ফিরছিলেন। সে সময়  সাইয়্যিদুল মুরসালীন নূরে মুজাসসাম রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন মলিন কাপড় পরে, নিরানন্দ মুখে একটি ছেলে মাঠে দাঁড়িয়ে কাঁদছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এগিয়ে গেলেন ছেলেটির কাছে। জিজ্ঞেস করলেন, “বাবা, তুমি কাঁদছো কেন?” উত্তরে ছেলেটি বলল, “হুযুর! আমি মাতৃকোলে আসার অনেক আগেই আমার পিতার ইন্তেকাল হয়েছে। শৈশবে আমার মা তিনিও ইন্তেকাল করেছেন। আজ এই ঈদের দিনে আমাকে নতুন জামা কাপড় দেয়ার কেউ নেই। কে আমাকে কোলে তুলে নিয়ে আনন্দ করবে? কে আমাকে সান্ত্বনা দিবে?”এতিম ছেলেটির কথাগুলো শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অশ্রুসিক্ত নয়নে তাকে কোলে তুলে নিলেন এবং বললেন, “বাবা, তোমার মতো আমার মা-বাবা উনারাও আমার শৈশবেই মহান আল্লাহ পাক উনার দীদারে চলে গিয়েছেন। আজ থেকে আমাকে তোমার পিতা, উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে তোমার মা এবং সাইয়্যিদাতুনা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনাকে তোমার বোন বলে মনে করো।এই বলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছেলেটির কপালে চুম্বন করলেন এবং সাথে করে নিয়ে হুজরা শরীফে পৌঁছলেন। উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে ডেকে বললেন, হে হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম! দেখুন, আপনার জন্য একটি ছেলে নিয়ে এসেছি। আপনি তাকে আপন ছেলের মতো মনে করে লালন-পালন করুন।উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ছেলেটিকে আদর করে কোলে তুলে নিলেন। নিজের হাত মুবারকে গোসল করিয়ে দিলেন, নতুন জামা-কাপড় পরালেন এবং খেতে দিলেন। নিজের ছেলের মতোই ছেলেটিকে লালন-পালন করতে লাগলেন। আর এভাবেই নিরাশ্রয় ছেলেটি আশ্রয় খুঁজে পেল যিনি রহমাতুল্লিল আলামীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফে। অতএব  যামানার ইমাম ও মুযতাহিদ রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম সুলত্বানুন নাছির মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার উসিলায় আমল করার তাওফিক দান করুন।তথ্য সূত্রঃ-১০০ টি ঘটনাবলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com