সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ওয়ানডের তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন শুরুর আশায় আয়ারল্যান্ড

  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১২.৩১ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

ওয়ানডেতে নাস্তানাবুদ করার পর এবার টি-টোয়েন্টি সিরিজেও আয়ারল্যান্ডকে একই স্বাদ দিতে চায় টাইগাররা। ফরম্যাটের মেজাজ অনুযায়ী মারকাটারি ক্রিকেট খেলাই মূল লক্ষ্য বলে জানালেন টাইগার কোচ হাথুরু। আর ওয়ানডের তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন শুরুর আশায় আয়ারল্যান্ড । চট্টগ্রামে  দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।টিম বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে। টি-টোয়েন্টতে রেকর্ড তলানির দিকেই। তবে তরুণদের হাত ধরে বদলে যাওয়ার গল্প লিখছে সাকিবরা। টি-টোয়েন্টিতে ইংলিশদের ধবল ধোলাই করাই তার প্রমাণ।

সিরিজে আত্মবিশ্বাসী টাইগাররা ওয়ানডেতে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে। এবার টি-টোয়েন্টি মিশন।

আয়ারল্যান্ড এর বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। ৫ বারের দেখায় তিন ম্যাচেই জয়। এক হার আর বাকিটা পরিত্যক্ত।

সংবাদ সম্মেলনে বাইশ গজে ঝড় তোলারই ইঙ্গিত দিলেন কোচ হাথুরু। প্রশ্নের উত্তরে আইপিএলের বিপরীতে দেশের খেলাকেই প্রাধান্য দেয়ার কথা জানান তিনি।

টি-টোয়েন্টি অটো চয়েস আফিফের বাদ পড়ায় সমালোচনা হয়েছে বেশ। জবাবে জানালেন, দলে থাকতে হলে সেরাটাই দিতে হবে।

এদিকে, টি-টোয়েন্টির প্রস্তুতি বেশ ভালোভাবেই নিয়েছে আয়ারল্যান্ড। ওয়ানডে খোয়ালেও, ২০ ওভারের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।

বাংলাদেশকে বিপদজনক হিসেবে না দেখে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় আয়ারল্যান্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com