সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে কাল মাঠে নামবেন আকরাম-নান্নু-সুজনরা

  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৭.১৯ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

আগামীকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক প্রীতি ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। দু’দলে ভাগ হয়ে বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দলের হয়ে মাঠে নামবেন দেশের সাবেকরা।
ম্যাচটি সামনে রেখে আজ লাল ও সবুজ নামে দু’টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টেন ফরম্যাটের প্রীতি ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।
লাল দলে আছেন মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাকদের মত সাবেক ক্রিকেটার।
সবুজ দলে আছেন আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক ও খালেদ মাহমুদ সুজনের মত সাবেক ক্রিকেটার।
বাংলাদেশ লাল দল : মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, রাহুল নাইমুর রশিদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোরশেদ আলী খান, হাসানুজ্জামান ঝড়–, এহসানুল হক সিজান, তালহা জুবায়ের, শফিউদ্দিন আহমেদ বাবু, আব্দুর রাজ্জাক, দিপু রায় চৌধুরি ও মোহাম্মদ আলী।
বাংলাদেশ সবুজ দল : হান্নান সরকার, শাহরিয়ার নাফিস, আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, নাজমুল হোসেন, মিজানুর রহমান বাবুল, ফাহিম মুস্তাসির সুমিত, হাসিবুল হোসেন শান্ত, রবিউল ইসলাম ও রকিবুল হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com