বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার

বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের প্রতিহত করতে হবে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৭.০৭ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধালন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের প্রতিহত করতে হবে।
আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সামাবেশে তিনি একথা বলেন। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথ ভাবে এই সমাবেশের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে সকল অপশক্তি, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম। যে বলে পাকিস্তান আমলই ভালো ছিল, তাহলে বুঝতে হবে সে পাকিস্তানের চেতনা ধারণ করে।
তিনি বলেন, একাত্তরের গণহত্যার জন্য একবারও পাকিস্তান দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায় নি। তারা ৩/৪ লাখ লোক আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়নি।
তিনি আরও বলেন, বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। এদের চেতনায় পাকিস্তান। এদের প্রতিহত, প্রতিরোধ ও পরাজিত করতে হবে। যারা বলে পাকিস্তান আমল ভালো ছিল তারা আসলে পাকিস্তানের সেবাদাস, পাকিস্তানের দালাল।
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে বিএনপির কোন কর্মসূচি নেই কেন প্রশ্ন করে ওবায়দুল কাদের বলেন, দলটি কেন ২৫ মার্চ পালন করে না? তারা এই দিবসে কোন কর্মসূচি দেয়নি। বিএনপি ২৫ ও ২৬ মার্চ চেতনায় ধারণ করে না। গণহত্যা দিবসে তারা চুপচাপ বসে আছে। আসলে এই দিবসটির প্রতি তাদের কোন ভালোবাসা নেই।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com