বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার

স্বাধীনতা দিবস উপলক্ষে সকলের জন্য নৌবাহিনীর জাহাজগুলো উন্মুক্ত থাকবে

  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১১.০৯ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল এবং চাঁদপুর জেলায় সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দিবস উপলক্ষে আগামী রোববার ঢাকা সদরঘাটে বানৌজা অতন্দ্র, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে অদম্য, চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে প্রত্যাশা, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাটে চিত্রা, মোংলা দিগরাজ নেভাল বার্থে কপোতাক্ষ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে যমুনা এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মেঘনা সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com