বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরিয়ে নিতে স্পেশাল ফ্লাইট সুবিধা চেয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ১০.৫৪ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতির ভয়াবহতার আশঙ্কায় ঢাকায় থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরিয়ে নিতে স্পেশাল ফ্লাইট সুবিধা চেয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। মঙ্গলবার এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ঐ সুবিধা নিশ্চিতে সরকারের সহযোগিতা চান।

তবে কবে নাগাদ ঐ ফ্লাইটটি আসতে পারে এবং তাতে কতজন আমেরিকান ফিরবেন তা তিনি খোলাসা করেননি। করোনা বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফোকাল পয়েন্ট অতিরিক্ত সচিব ডা. খলিলুর রহমানের সঙ্গে জরুরি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ ৬ দূত।

সেগুনবাগিচার ঐ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্ক জানান, ইউরোপের ৯ জন নাগরিক তাদের নিজ নিজ দেশে ফিরতে থাই এয়ারওয়েজের ফ্লাইটে বুকিং দিয়েছিলেন। কিন্তু থাই এয়ার জানিয়েছে কোভিড-১৯ এর সংক্রমণ রোধে তারা তাদের সব ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে। ফলে ঐ ইউরোপীয়ানদের গন্তব্যে ফেরাতে দূতাবাসগুলোকে বিকল্প খুঁজতে হচ্ছে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইইউ দূতদ্বয় ছাড়াও বৃটেন, জাপান, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত অংশ নেন।

উল্লখ্য, বৈঠকে কূটনীতিকদের বলা হয়েছে, করোনার সংক্রমণ রোধে গোটা দেশকে কার্যত লকডাউন করা হয়েছে। বিদেশি কূটনীতিকদের বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের কেউ করোনা আক্রান্ত হলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালসহ ৩টি হাসপাতালে চিকিৎসা সেবার বিশেষ ব্যবস্থা থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com