রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শপথ নিলো ডিরেক্টরস গিল্ড’র নব-নির্বাচিত কমিটি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১২.২২ এএম
  • ৪৬৩ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ শপথ নিল টেলিভিশন এন্ড ডিজিটাল মাধ্যমের নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নব-নির্বাচিত কমিটি। গত মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেন তারা।

এর আগে গেল ১০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ডের ২০২৩-২৫ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সভাপতি অনন্ত হিরা ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম কামরুজ্জামান সাগর।

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কায়সার আহমেদ, মনোজ সেন গুপ্ত ও আশরাফুল আলম রন্টু। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিরোজ খান ও রাশেদা আক্তার লাজুক। সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান, প্রশিক্ষণ ও আর্কাইভ-বিষয়ক সম্পাদক শুভ্র খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান।

নির্বাচিত সাত জন কার্যনির্বাহী সদস্য হলেন এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com