বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে রেলের আগাম টিকিট বিক্রি

  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৫.৩৭ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে রেলের আগাম টিকিট বিক্রি। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

বুধবার (২২ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু। ঈদযাত্রা ও ফিরতি সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। এ ছাড়া ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।’

নূরুল ইসলাম সুজন আরও জানান, ঈদ সামনে রেখে আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেস ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ঈদে চাপ কমাতে এবার ৯ জোড়া স্পেশাল ট্রেন চলবে বলেও জানান মন্ত্রী।

সূত্র: ইত্তেফাক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com