বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছে ১২৯০টি গৃহহীন পরিবার

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৪.৪৫ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলার ৯টি উপজেলায় চতুর্থ পর্যায়ে নওগাঁয় আরও ১হাজার ২শত ৯০টি গৃহহীন পরিবারের মাঝে দেওয়া হবে পাঁকা ঘর।। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এসব তথ্য জানান।
তিনি বলেন ২২মার্চ বুধবার সকাল ৯টায় গণভবন থেকে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় নওগাঁতে এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে এসব ঘর গৃহহীন ও ভ‚মিহীনদের মাঝে হস্তান্তর করা হবে। এসব গৃহ নির্মাণের কাজের গুনগত মান নিশ্চিত করে ইতিমধ্যে ৫০শতাংশ কাজ সমাপ্ত হয়েছে এবং কবুলিয়ত ও নামজারি সম্পন্ন হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ২লাখ ৮৪হাজার টাকা। এছাড়াও ধামইরহাট, মহাদেবপুর ও পতœীতলা উপজেলাকে ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। সংবাদ সম্মেলনে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যন্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে জেলায় মোট ২ হাজার ২৯৫ গৃহহীন ও ভৃমিহীন পরিবারের পুনর্বাসন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com