বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় তিনটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ১ জন শীর্ষ ডাকাত আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১০.৩১ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

সোহেল রানা,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট থানার দিলালপুর এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে মঙ্গলবার পূর্বরাত সাড়ে ১২ টার দিকে ৩টি  ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ মোঃ সানোয়ার হোসেন (৫২) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। আটককৃত সানোয়ার হোসেন ওই গ্রামের মোঃ ওছমান আলীর ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত সানোয়ার হোসেন এলাকার একজন শীর্ষ ডাকাত। সে সংঘটিত একটি ডাকাত দলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে। মোঃ সানোয়ার হোসেন ও তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিনসহ ৬/৭ জনের একটি গ্রুপ বিভিন্ন সময়ে জেলায় সংঘটিত বিভিন্ন ডাকাতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এই তথ্য পাওয়ার পর থেকে জয়পুরহাট ক্যাম্প তাদের গ্রেফতারের কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে অবশেষে সানোয়ার হোসেনকে আটক করা হয় এবং তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিন পালিয়ে যায়। এরপর সানোয়ারের দেখানো স্থান হতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে ধামইরহাট থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com