শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালতলীতে ইউপি নির্বাচনী সহিংসতায় আহত অন্তত ২০

  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১১.০৬ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

 

মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে নির্বাচনী সহিংসতার জের ধরে নৌকা ও আনারস সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের প্রায় ২০ জন আহত হয়েছে । গতকাল শনিবার বিকেলে উপজেলার শারিকখালী ইউনিয়নের বগীরবাদ বাজারে এ ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আবুল বাশার বাদশা তালুকদারের মেয়ে ডলি বেগম (৪৫) অহেতুক আনারস প্রতীকের অফিসে প্রবেশ করে চেয়ার টেবিল ভাংচুর করে। আনারস প্রতীকের সর্মথকরা নৌকা প্রতীকের লোকেদের ভয়ে পালিয়ে যেতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র, লোহার রড, পাইপ লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং আহতদেরকে উদ্ধার করে আমতলী, পটুয়াখালী সহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

উত্তেজিত ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১২ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে আনারস প্রতীকের প্রার্থী জাকির হোসেন বাবুল (বাবলু) বলেন, নৌকার লোকেরা বহিরাগতদের নিয়ে এই নির্বাচনীয় শারিকখালী ইউনিয়নে প্রবেশ করে বগীরবাদের অফিস ভাংচুর ও আমার কর্মীদের মারধর করে। এর পূর্বেও তারা আমার বোনের বাড়ীতে হামলা ও লুটপাট চালিয়েছে। আমরা সুষ্ঠ ভাবে নির্বাচন করতে চাই। সংঘাত নয় শান্তি চাই। আমি শান্তির পাশাপাশি এই ঘটনার উপযুক্ত শাস্তি চাই।

এবিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবুল বাশার বাদশা তালুকদারকে একাধিকবার ফোন করলে কিংবা ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি অন্যদিকে তার ভাগীনা নওশের আজাদ পলাশ স্থানীয় এক সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দেয়। ভাংচুরের ঘটনার ভিডিও ও সংবাদ সংগ্রহ করতে যাওয়া অন্য এক সাংবাদিককে বাদশা তালুকদারের ভাতিজা রিপন (৪৫) তালুকদার ঘটনাস্থলে হেনস্তা করে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com