সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় পুকুর খননের সময় ১৫ কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৮.৩৪ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ছোট শিবপুর গ্রাম থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১৫ কেজি ৫শ গ্রাম। যার অনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী।
স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার ছোট শিবপুর গ্রামে আব্দুস সাত্তার নামে জনৈক এক ব্যক্তি পুকুর খনন করছিলেন। তার সেই পুকুর খননকালে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া যায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে মূর্তিটি পুলিশ হেফাজতে আছে।
এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পর মূর্তিটি উদ্ধার করে নিয়ে এসে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com