বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গুলিস্তানে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০

  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৭.৩৯ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন টাওয়ার ভবনের বেজমেন্ট থেকে দুই মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুই মরদেহ উদ্ধার হয়। নিহতদের মধ্যে একজন পুরান ঢাকার ৪৪ বছর বয়সী মমিন উদ্দিন সুমন। তার এই ভবনে স্যানিটারির ব্যবসা ছিল। আরেকজনের নাম রবিন হোসেন।

নিউজবাংলাকে কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা বেজমেন্ট থেকে দুই মরদেহ উদ্ধার করেছি। দুজনই পুরুষ। তাদের বিস্তারিত পরিচয় হাসপাতাল থেকে জানা যাবে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, ‘সর্বশেষ উদ্ধার হওয়া দুটি মরদেহ ইট-বালির নিচে চাপা পড়ে ছিল।’

উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা কোনো ধরনের মেশিন ব্যবহার করতে পারছি না। আজকে র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে সার্চ করা হয় এবং আমাদের অনুমান ছিল, এখানে মরদেহ থাকতে পারে। আমরা যে জায়গায় ধারণা করেছিলাম, বেজমেন্টের সেখানেই পেয়েছি দুই মরদেহ।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা।

এর মধ্যে সাততলা ভবন কুইন টাওয়ারের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবারই ১৮ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com