বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৮ নারী শিল্পী পাচ্ছেন কাঁচখেলা সম্মাননা

  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১২.৪৮ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মঞ্চনাটকে সামগ্রিকভাবে নারীর মেধার মূল্যায়নে ৮ বিভাগের ৮ নারী অভিনয়শিল্পীকে ‘কাঁচখেলা নাট্য সম্মাননা ২০২৩’ প্রদান করা হচ্ছে। ঢাকা বিভাগ থেকে বটতলা থিয়েটারের কাজী রুখসানা রুমা, সিলেট বিভাগ থেকে মনিপুরী থিয়েটারের জ্যোতি, চট্টগ্রাম বিভাগ থেকে কালপুরুষ নাট্য সম্প্রদায়ের শুভ্রা বিশ্বাস, রাজশাহী বিভাগ থেকে সংশপ্তক থিয়েটারের নিভা সরকার পূর্ণিমা, খুলনা বিভাগ থেকে যশোর বিবর্তনের সাবিকুননাহার কাকলী, রংপুর বিভাগ থেকে দিনাজপুর নাট্য সমিতির রেনু আরা বেগম, বরিশাল বিভাগ থেকে শব্দাবলী গ্রুপ থিয়েটারের তন্দ্রা মল্লিক এবং ময়মনসিংহ বিভাগ থেকে সাহিত্য সংসদ নাট্য প্রকল্প ও মুকুল ফৌজ সাংস্কৃতিক একাডেমির অভিনেত্রী আনোয়ারা সুলতানাকে এই সম্মাননা প্রদান করা হবে। আগামী ৮ মার্চ ২০২৩ সন্ধ্যা আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত গুণী অভিনয়শিল্পীদের ‘তীর-কাঁচখেলা নাট্য সম্মাননা ২০২৩’ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য লাকী ইনাম, দৈনিক ইত্তেফাক ও অনন্যা ম্যাগাজিনের সম্পাদক তাসমিমা হোসেন এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী। কাঁচখেলা রেপার্টরি থিয়েটার একই সাথে আয়োজন করছে ৮-১২ মার্চ ২০২৩ পর্যন্ত পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের। উৎসবের উদ্বোধন করবেন গুণী নাট্যব্যক্তিত্ব আলেয়া ফেরদৌসী। প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশের খ্যাতনামা পাঁচটি মঞ্চনাটকের দল নাটক পরিবেশন করবে। উৎসবে বটতলা থিয়েটারের রাইজ এন্ড শাইন, দেশ নাটকের নিত্যপুরাণ, বাতিঘরের মাংকি ট্রায়াল, ঢাকা থিয়েটারের পঞ্চনারী আখ্যান ও থিয়েটার আর্ট ইউনিটের আমেনা সুন্দরী পরিবেশিত হবে। কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহী অভিনেতা সায়েম সামাদ জানান, ‘প্রতি বছর মঞ্চনাটকের বিভিন্ন ক্ষেত্রে নারীর মেধার মূল্যায়নে সিটি গ্রুপ ও কাঁচখেলা রেপার্টরি থিয়েটার যৌথভাবে এই সম্মাননা প্রদান করছে। আমরা মনে করি, নারীর মেধার মূল্যায়নের মাধ্যমে মঞ্চনাটক নারীর অংশগ্রহণে আরও সমৃদ্ধ হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com