সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

 রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি আহত ৩

  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৮.৩৮ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া, এ দুর্ঘটনায় ২ পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছে।
আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশার চালক আকবর হোসেন (৪০) ও যাত্রী মো. হাসান (৩০) প্রাণ হারিয়েছেন। আহতরা হলেন, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল, উপ-পরিদর্শক (এসআই) বাশার ও পথচারী সোহেল (৩৫)।
আকবর হোসেন ভোলা জেলার লালমোহন থানার আবুল কালামের পুত্র। তিনি যাত্রাবাড়ি থানার দক্ষিণ কুতুবখালি এলাকায় থাকতেন। হাসানের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে একটি চলন্ত পিকআপ ভ্যান রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালক মো. আকবর হোসেন, যাত্রী মো.হাসান  ও সোহেল গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। পরে সকাল ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে হাসানেরও মৃত্যু হয়। সোহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ২ পুলিশ সদস্যকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হেেয়ছে।
পিকআপ ভ্যানের  চালক ও তার সহযোগি পুলিশের হেফাজতে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচচু মিয়া জানান,  ময়না তদন্তের জন্য দু’জনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সড়ক পরিবহন আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com