শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দিনাজপুরের ফুলবাড়ীতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার মালিকানা জমি স্থানীয় প্রভাবশালী কর্তৃক জবর দখলের চেষ্ট ও মামলা,হামলা করে মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি দেওয়ার প্রতিবাদে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের  মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুদ্ধ চলাকালিন কমান্ডর ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক,বীর মক্তিযোদ্ধা মোঃ জালাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলীস, বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসহাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা জনবা আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদৎ হোসেন প্রমূখ।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা উপজেলার ৪নং বেদদিঘী ইউনিয়নের কড়াই দক্ষিণপাড়া গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক এর নিজ নামিয় সম্পত্তি স্থানীয় প্রভাবশালী ফরহাদ হোসেন কর্তৃক জোর জবর দখলের চেষ্টা ও মামলা, হামলা করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল হক এর পরিবারকে উচ্ছেদের ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদ করা হয়।
পরে বীর মুক্তিযোদ্ধাগন যুদ্ধ চলাকালিন সন্ত্রাসী আব্দুল মজিদ ও তার প্রভাবশালী পুত্র ফরহাদ হোসেনের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com