সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর এর সাথে ড্র করলো বাংলাদেশ পুলিশ

  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১.০৬ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর এর সাথে ১-১ গোলের ড্র করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব (বিপিএফসি)

শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) বিকালে ময়মনসিংহের রফিক উদ্দীন ভুইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ এফসি। ম্যাচের মাত্র ৪ মিনিটে পেনাল্টিতে আলমাজবেক মালিকভের গোলে লিড নেয় বাংলাদেশ পুলিশ।

প্রথমার্ধের ৪৩ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার ইফিয়াগু ওজুকু ডেভিডের গোল ম্যাচে সমতা ফেরায় চট্টগ্রাম আবাহনী। এরপর জয়ের জন্য দুই দলই একাধিক সুযোগ সৃষ্টি করেও গোলের দেখা না পেলে ড্রয়ে ম্যাচটি শেষ হয়।

এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লিগের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব (বিপিএফসি)।
তথ্যসূত্রঃ-ডিএমপি নিঃ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com