মুহম্মদ আবুল বাশারঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মানার্থে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।বিগত সময়ে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক এবং ডাক ও টেলিযোগ মন্ত্রনালয় স্থায়ী কমিটির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন নিষ্টার সাথে।জননেতা আবদুছ ছাত্তার বলেন আন্তর্জাতিক মাতৃভাষার জন্য যারা শাহাদত বরন করেছেন আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি।দেশ ও জাতির কল্যাণে সবাইকে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।