সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কিশু ও দিয়ার বিবাহ উত্তর সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.২১ পিএম
  • ৫৫০ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ গত ১৮ই ফেব্রুয়ারি ঢাকার মিরপুরের পুলিশ কনভার্শন হলে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক এবং ৭১ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কবির পাটোয়ারী এবং পারভিন পাটোয়ারী এর জ্যৈষ্ঠ পুত্র কফিল উদ্দিন পাটোয়ারী কিশু এর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর খালেক চৌধুরী এবং হাসিনা পারভীন এর জ্যৈষ্ঠ কন্যা তাসমিয়া নওশীন দিয়া এর বিবাহ উত্তর সম্বর্ধনা যাক জমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শুরু লগ্ন থেকেই সন্ধ্যা ছয়টার পর পরই অতিথিবৃন্দের উপস্থিতিতে পুলিশ কনভারশন হলটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। উপস্থিত অতিথিবৃন্দকে আনন্দ প্রদানের জন্য এবং অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখার জন্য অনুষ্ঠান চলাকালীন সময়ে গান-নাচ,কেক কাটা এবং খাবার পরিবেশন সহ বিভিন্ন পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে বাংলাদেশের চলচ্চিত্র-নাট্য,নাচ এবং সংগীত জগতের সুপারস্টাররা উপস্থিত হয়ে বর ও কনেকে দোয়া প্রদান করে এবং অনুষ্ঠানটি আলোকময় করে তোলে।

উল্লেখ্য এর আগে গত ১৮ জানুয়ারি আমেরিকার ভার্জিনিয়ায় কিশু ও দিয়ার বিবাহ সামাজিক ভাবে সম্পন্ন হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com