শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি সুযোগ পেলেই মানুষের ওপর নির্যাতন করবে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.২৮ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

বিএনপিকে নষ্ট রাজনীতির হোতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওয়বাদুল কাদের।

তিনি বলেছেন, বিএনপি সুযোগ পেলেই মানুষের ওপর নির্যাতন করবে। তারা নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করে হিজাব, বোরখা পড়াবে। এই সঙ্গে এই দেশকে আফগানিস্তান বানাবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় কাদের বলেন, মার্কিন ‍যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনে দাওয়াত দিলো কি না শেখ হাসিনা তার পরোয়া করেন না। এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের গণতন্ত্র।

তিনি বলেন, অনেক চেষ্টা করেও বিএনপি মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ পায়নি। বিদেশি বন্ধুরাও বিএনপির সঙ্গে নাই। এছাড়া একের পর এক বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে এসেছেন এবং সরকারের সঙ্গে মতবিনিময় করেছেন। কিন্তু তারা বিএনপির সঙ্গে কোনো বৈঠক করেননি।

বিএনপির চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির আন্দোলনের নদীতে জোয়ার নেই। বিএনপির গণজোয়ার আর আসেনা।

এসময় বৈশ্বিক পরিস্থিতিতে সরকারের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে কাদের বলেন, বিশ্ব সঙ্কটেও সরকার অতিরিক্ত টাকা দিয়ে জ্বালানি, খাদ্যশস্য কিনছে, ভর্তুকি দিচ্ছে, যাতে মানুষের কষ্ট না হয়।

কাদের বলেন, কোনো আপোষ নয়। আওয়ামী লীগ পালায় না, পালায় বিএনপি নেতারা। আওয়ামী লীগের শিকড় মানুষের অনেক গভীরে। বিএনপি যতোই চেষ্টা করুক আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব নয়।

তারেক রহমানকে ‘খাম্বা ব্যাপারী’ উল্লেখ করে তিনি বলেন, তাদের কাজ ছিল লুটপাট করা। হাওয়া ভবনের আরেক নাম খাওয়া ভবন। অপরদিকে প্রধানমন্ত্রীর ছেলে মেয়েরা চাকরি করে খায়, তারা ব্যবসা করে না, সাধারণ জীবনযাপন করে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com