শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে আরও সাত হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে : প্রতিমন্ত্রী জাকির হোসেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৬ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন   প্রাথমিক বিদ্যালয়ে আরও সাত হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেছেন, “দুই থেকে তিন মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ শেষ হবে।” এরই মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রাথমিক শিক্ষার উদ্যোগ ও অর্জন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।শিক্ষকদের বদলি প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা, আন্তঃবিভাগ ও আন্তঃসিটি করপোরেশনের মধ্যে বদলির কাজ চলতি মাসে শুরু হচ্ছে। এ জন্য সফটওয়্যারের কিছু কাজ করতে হবে। শিগগিরই আমরা তা শুরু করে দিচ্ছি।

তিনি বলেন, “আমরা এরই মধ্যে উপজেলার মধ্যে বদলি শুরু করেছি। প্রথম পর্যায়ে মাত্র ৭ দিনের মধ্যে ২৫ হাজার শিক্ষকের বদলি সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের পথে। সেই সঙ্গে পাইলটিং করে প্রায় ৪ লাখ শিক্ষককে দ্রুততম সময়ে বদলির জন্য গত বছরের ২২ ডিসেম্বর সংশোধিত অনলাইন বদলি নীতিমালা জারি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com