বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৮০ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৪১ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত জাপানে। দেশটিতে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ১৯২ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১০৭ জন। তাইওয়ান মৃত্যু ৭০ জন এবং আক্রান্ত ১৯ হাজার ৬২৯। মেক্সিকোতে মৃত্যু ৫৯ জন এবং আক্রান্ত ৫ হাজার ১০৭ জন। ব্রাজিলে মৃত্যু ৪২ জন এবং আক্রান্ত ১২ হাজার ৭১৬।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ১৮৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৮০ হাজার ৬৩৪ জন। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৮৭৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com