শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুর থেকে ফেন্সিডিল সহ ৬ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.৪৪ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ফেন্সিডিল সহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ শরিফুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান পলাশ, মোঃ ওমর ওরফে ফারুক, শ্রী সুভাষ কুমার, মোঃ আজিজুল হক ওরফে গেদু ও মোঃ সায়েম।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) শিয়া মসজিদের সামনে ও পিসি কালচার হাউজিং সোসাইটির ২নং গেটের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com