শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কানেক্টিভিটি দরকার : সেতুমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.১৬ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট রাস্তা দরকার। স্মার্ট কানেক্টিভিটি দরকার।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের লট নং ডিএস-৫ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুরো প্রকল্পের দৈর্ঘ্য ২০৯ কিলোমিটার। এতে খরচ হবে প্রায় ১৭ হাজার কোটি টাকা।
প্রকল্প শেষ হওয়ার আগেই সড়কগুলোর বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে।
তিনি বলেন, ঢাকা সিলেট মহাসড়কটি শুরুতেই চার লেন হওয়া উচিত ছিল। প্রকল্প গ্রহণে এসব ভুল করা উচিত নয়।
ওবায়দুল কাদের বলেন, নতুন করে কোনো প্রকল্প নয়, চলমান প্রকল্পগুলোর কাজ সমাপ্ত করতে হবে গুনগতমান বজায় রেখে।
তিনি বলেন, এখন সিলেটের মানুষ প্রতীক্ষায় আছে। এই সড়ক উন্নয়নে সবচেয়ে খুশী সিলেটের মানুষ। যেসব মানুষ উপকারভোগী তারাই সবচেয়ে খুশী। কাজটি যথাসময়ে শেষ হবে। কোয়ালিটি ফার্স্ট। এটাতে মনোযোগ দিতে হবে।
এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, এডিবির ক্যান্ট্রিডিরেক্টর এডিমন জিনটিং, সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক একেএম ফজলুল করিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com