শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জানুয়ারিতে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন ৫৮৫ জন

  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৫৯ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

চলতি বছরের জানুয়ারিতেও সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন ৫৮৫ জন ও আহত হয়েছেন ৮৯৯ জন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সড়ক দুর্ঘটনা ছাড়াও একই সময় একই সময় রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত ৭৮ জন। নৌপথে ১৩ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, একজন আহত ও ৬ জন নিখোঁজ হন।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতির সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, জানুয়ারি মাসে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ প্রাণিহানী ও ৯৭৮ জন আহত হয়েছেন।

বিগত ২০২২ সালের জানুয়ারি মাসের চেয়ে বিদায়ী ২০২০ সালে জানুয়ারি মাসে সড়কে দুর্ঘটনা ৫ দশমিক ৩ শতাংশ ও দুর্ঘটনায় আহত ১০ দশমিক ০৪ শতাংশ বেড়েছে। তবে প্রাণহানির সংখ্যা ৪ দশমিক ৬ শতাংশ কমেছে।

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ২০৬ জন চালক, ১০৯ জন পথচারী, ৩৫ জন পরিবহন শ্রমিক, ৫৩ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক, ১৩ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১১৫ জন নারী ৬২ জন, শিশু পাঁচ জন, সাংবাদিক একজন বীর মুক্তিযোদ্ধা, দুই জন আইনজীবী ও তিন জন প্রকৌশলী এবং ১৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

এর মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর নিহত ৩৯ সদস্যের মধ্যে ছয় জন পুলিশ সদস্য, ৩১ জন বিজিবি সদস্য ও দুজন আনসার সদস্য। এছাড়াও ১৫৩ জন চালক, ৮৪ জন পথচারী, ৮০ জন নারী, ৪৬ জন শিশু ৪৬ জন শিক্ষার্থী ২৬ জন পরিবহন শ্রমিক, একজন সাংবাদিক, ৯ জন শিক্ষক, দুজন প্রকৌশলী, দুজন আইনজীবী ও আট জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

এই সময়ে সংগঠিত দুর্ঘটনায় মোট ৮১৬টি যানবাহনের পরিচয় মিলেছে, যার ১২ দশমিক ৫ শতাংশ বাস, ২৪ দশমিক ৭৫ শতাংশ ট্রাক পিকাপ কাভার্ডভ্যান ও লরি, ৫ দশমিক ০২ শতাংশ কার জিপ-মাইক্রোবাস, ৫ দশমিক ৮৮ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ২৭ দশমিক ৩২ শতাংশ মোটরসাইকেল, ১৪ দশমিক ৫৮ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৯ দশমিক ৯২ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্র-ট্রাক্টর ও লেগুনা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে।

এই বছর মোট সংঘটিত দুর্ঘটনার ২৯ দশমিক ৫১ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩৮ দশমিক ৬১ শতাংশ আঞ্চলিক মহাসড়কে ২৪ দশমিক ৪৫ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫ দশমিক ২২ শতাংশ ঢাকা মহানগরীতে, ১ দশমিক ১৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ১ দশমিক ০১ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

গেলো জানুয়ারিতে, সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি সংগঠিত হয়েছে ১৭ জানুয়ারি, এদিনে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ২ জানুয়ারি, এই দিনে ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় একদিনে সবচেয়ে বেশি নিহত হয়েছে ১১ জানুয়ারি, এই দিনে ২৬টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ১৭ জন আহত হয়। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছে পাঁচ জানুয়ারি, এই দিনে ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৭১ জন আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com