শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা : ফরহাদ হোসেন

  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, বিরোধীদের ওপর কোনো অত্যাচার, জুলুম হচ্ছে না। এমন কি আওয়ামী লীগ তাদের প্রতিম অসৌজন্যমূলক আচরণও করছে না।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি বলেন, বিএনপি জামায়াত সরকারের আমলে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিলো। সার ও তেলের জন্য লাইনে দাঁড়াতে হতো। এক বিঘা জমি থেকে সাত মণ ধান পাওয়া যেতো না।

শুধু তাই নয়, আওয়ামী লীগের ওপর জুলুম নির্যাতন এমনকি তারা দলের প্রধান শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো। সেই মামলায় লুৎফর রহমান বাবর আজ জেলে, তারেক জিয়া সাজাপ্রাপ্ত, মুফতি হান্নানের ফাঁসি হয়েছে। ফাঁসির আগে সব ষড়যন্ত্রের কথা স্বীকার করে গেছে মুফতি হান্নান। জাতিসংঘ আজ বাংলাদেশে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকবেন নাকি বিপক্ষে অবস্থান নেবেন।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com