শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চিকিৎসা সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত : জাহিদ মালেক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।
আজ বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) অডিটরিয়ামে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বরিশাল নগরীর নির্মিতব্য ক্যান্সার হাসপাতাল ও সুকান্ত বাবু শিশু হাসপাতাল পরিদর্শন করেন।
জাহিদ মালেক এমপি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা সকলে মিলে কাজ করছি। এতে দেশে শান্তিপূর্ন অবস্থা বজায় থাকবে। বিশৃংখলা এখানে থাকবে না।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানকে উন্নত ও দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি উন্নত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। এই প্রতিষ্ঠান থেকে আরো বেশি দক্ষ ডাক্তার বের হবে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জান শাহিনের সভাপতিত্বে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, স্বাস্থ অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লুৎফর নেছা খান, স্বাস্থ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রফেসর মো. শামিউল ইসলাম, স্বাস্থ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল বশির আহম্মেদ, শেবাচিম হাসপাতালের পরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com