শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু

  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৪.৪৪ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হবে আগামী জুনে। এর আগেই শেষ করা হবে বিদ্যুতের লাইন বসানোর কাজ। এরপরই ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে ট্রেনগুলো চূড়ান্ত চলাচলের প্রস্তুতি নেবে।

আপাতত এই পথে চলবে ২৪ সেট ট্রেন। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ২২ সেট ট্রেন। আর বাকি দুই সেট ট্রেন দেশে পৌঁছানোর অপেক্ষায় আছে।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পথের সাতটি স্টেশন নির্মানের কাজ প্রায় শেষ। রেলের পথ বসানো হয়েছে। বসানো হয়েছে বিদ্যুতের খুঁটিও।

আর লাইন বসানোর কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে। চলতি মাসেই বাঁকি অংশে বিদ্যুতের লাইন বসানোর কাজ শেষ হবে। এরপরই মূলত এই পথে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হবে।

মেট্রোরেল প্রকল্পের ব্যাবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীক বলেন, কয়েক ধাপে পরীক্ষামূলক চলাচল করতে হয়। প্রথমে একটি ট্রেনের গতি এক কিলোমিটার রাখা হয়।

এরপর ধীরে ধীরে গতি বাড়ানো হয়। আবার কোথাও বাঁক থাকলে সেই অংশ কোন গতিতে যাবে তা নির্ধারণ করা হয়। সেসব তথ্য সফটওয়্যারে যুক্ত করা হয়। যেই তথ্যের উপর ভিত্তি করেই পরবর্তীতে সব ট্রেন স্বয়ংক্রিয়ভাবে চলাচল করবে।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজ শেষ হতে সময় লাগবে আরও এক বছর। ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ এই অংশের উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের উত্তরা-মতিঝিল অংশের সার্বিক গড় অগ্রগতি ৯২ দশমিক ৫২ ভাগ। আর উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি ৯৮ দশমিক ৭৫ ভাগ।

আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯১.০২ ভাগ। ডিসেম্বরের শেষ দিকে উদ্বোধন হবে উত্তরা-মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেলের ২১ কিলোমিটার অংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com