শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লোমহর্ষক হত্যা, গুম ও ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ গলাকাটা চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৮.০৭ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

দক্ষিণখান থানার ক্লুলেস লোমহর্ষক হত্যা মামলার রহস্য উদঘাটনসহ গুম ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত গলাকাটা চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা-উত্তরা বিভাগ।গ্রেফতাকৃদের নাম- মোঃ খালেদ খান শুভ, মোঃ টিপু, মোঃ হাসানুল ইসলাম ওরফে হাসান, মোঃ জাহাঙ্গীর হোসেন, আব্দুল মজিদ ও মোঃ সুমন।

এসময় তাদের হেফাজত থেকে একটি সুইস গিয়ার, একটি ঢালাই পাথর খন্ড, ভিকটিম মোস্তফার ব্যবহৃত অটোরিক্সা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ জানুয়ারি ২০২৩খ্রি.) রাজধানীর বিভিন্ন এলাকাসহ মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

আজ শনিবার (১৪ জানুয়ারি ২০২৩ খ্রি.) বেলা ১১:৪৫টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ভিকটিম মোঃ মোস্তফা গত ৭ ডিসেম্বর ২০২২ খ্রি. রাত অনুমান ০৯.০০টায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরবর্তীতে কোথাও ভিকটিমের সন্ধান না পাওয়ায় ভিকটিমের মা দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ১৭ ডিসেম্বর অনুমান ১.৪৫ টায় ভিকটিমের মা লোক মারফত জানতে পারেন, দক্ষিণখান থানার আসিয়ান সিটির নিজস্ব ফাঁকা প্লটে একটি অজ্ঞাতনামা মৃতদেহ পড়ে আছে। ভিকটিমের মা ও বাবা দ্রুত ঐ স্থানে গিয়ে ছেলে মোস্তফাকে শনাক্ত করেন। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

তিনি বলেন, মামলাটি গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তকালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার ঘটনার সহিত জড়িত আসামীদের শনাক্ত করা হয়। এরপর রাজধানীর বিভিন্ন এলাকাসহ মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

অটো রিক্সা ছিনতাই কৌশল সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা অটো রিক্সা ছিনতাই কাজ সফল করতে দুটি ধাপে সম্পন্ন করতো। শুভ, টিপু ও হাসানুল তাদের টার্গেটকৃত অটো রিক্সার যাত্রী সেজে নির্জন স্থানে নিয়ে গিয়ে চালককে হত্যা করে অটো রিক্সা নিয়ে আসতো। পরে ছিনতাইকৃত অটো রিক্সা জাহাঙ্গীর, মজিদ ও সুমনের নিকট দিয়ে দেয়। তারা তিনজন এমনভাবে বিক্রির কাজটি করতো কেউ যাতে সন্দেহ করতে না পারে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, আসামী শুভ, মোঃ টিপু, মোঃ হাসানুল ইসলাম গত ২৫ ডিসেম্বর ২০২২খ্রি. সন্ধ্যার পর যাত্রী সেজে ব্যাটারী চালিত অপর একটি অটো রিক্সা চালককে অটো রিক্সাসহ গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচলের ২৫নং সেক্টরের নির্মাণ স্থানে নিয়ে শুভ‘র ধারালো ছুরি দিয়ে আঘাত করে অটো রিক্সার চালককে হত্যা করে তার লাশ রোডের পাশে ড্রেনে ফেলে অটোরিক্সা নিয়ে যায়। এই ঘটনায়ও গাজীপুরের কালিগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। এছাড়াও ডিএমপির বিভিন্ন থানা ও ঢাকার আশপাশের অনেক থানায় হত্যা, গুম ও ছিনতাই ঘটনায় আরো মামলা রয়েছে। এসকল ঘটনায় তারা জড়িত কিনা, তা ডিবি পুলিশ খতিয়ে দেখবে। গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তা ডিবিকে জানানোর অনুরোধ করেন তিনি।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেনের নির্দেশনায় এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান বিপিএম-সেবা’র তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

– ডিএমপি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com