শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৫ বাংলাদেশি

  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৯.০৩ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

ভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার শিশুসহ পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ দুই বছর সাজাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছেন। এদের মধ্যে পুরুষ তিন জন, একজন নারী ও একজন শিশু রয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারী) বিকাল ৪টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন, বাগেরহাট জেলার সরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের জালাল হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার (৪৮), কুলসুম খাতুন (৩৪), মুছা হাওলাদার (১৬), আমানুল হাওলাদার (৫) (এরা একই পরিবারের সদস্য) ও যশোর জেলার শার্শা উপজেলার ২নং ঘিবা গ্রামের মুজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩)। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, এরা সীমান্তের অবৈধ পথে ভারতের গুয়া শহরেযায়। সেখানে কাজ করার সময় ভারতীয় পুলিশ গ্রেফতার করে আদালতেপাঠায়। সেখান থেকে দুই বছরের সাজা দিয়ে গুয়া কুলাআড়ি সেন্টার জেলে ছিলো। সেখান থেকে পরে ভারতের ডিটেন্সন নামের একটি বেসরকারী এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। দু‘দেশের সরকারি পর্যায়ে চিঠি চালাচালির পর আজ শুক্রবার দেশে ফিরে আসে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ফেরত আসা পাঁচজনকে ইমিগ্রেশনের আনুষ্টানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিক এন্ড কেয়ার নামের এনজিওর কাছে হস্তান্তর করা হবে। জাস্টিক এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, এদের পোর্ট থানা থেকে নিয়ে যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের হাতে তুলে দেওয়া হবে।

-একুশে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com