শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হিযরতের নামে নিরুদ্দেশ ৫ যুবক থানচিতে গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৪.৪৩ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

বান্দরবানের রোয়াংছড়ি ও থানচির দুর্গম এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বান্দরবানের জেলা পরিষদের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালীর আবদুল কুদ্দুসের ছেলে নিজামুদ্দিন হিরন ওরফে ইউসুফ (৩০), কুমিল্লার আবদুল রাজ্জাকের ছেলে সালেহ আহমেদ ওরফে সাইহা (২৭), সিলেটের সিরাজুল ইসলামের ছেলে সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন (৩০), কুমিল্লার শফিকুল ইসলামের ছেলে বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ ওরফে বাইরু (২১) এবং কুমিল্লার মজিবুর রহমানের ছেলে ইমরান বিন রহমান শিথিল ওরফে বিল্লাল (১৭)।

নোয়াখালীর নিজামুদ্দিন হিরন ওরফে ইউসুফ, সিলেটের মো. সাদিকুর রহমান সুমন ওরফে ফারকুন, কুমিল্লার মো. বাইজিদ ইসলাম ওরফে মুয়াজ ওরফে বাইরু, ইমরান বিন রহমান শিথিল ওরফে বিল্লাল ও সালেহ আহমেদ ওরফে সাইহা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে হিযরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া বিভিন্ন জেলার ৫০ তরুণের তথ্য পায় র‌্যাব। পরবর্তীতে অভিযান চালিয়ে বিভিন্ন অঞ্চল থেকে এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com