শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইজতেমার মুসল্লিদের জন্য চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন

  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৬.৪০ পিএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এবারের ইজমেতায় মুসল্লি যাতায়াতের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএসপি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেন এ তথ্য জানিয়েছেন। আগামী শুক্রবার থেকে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত প্রথম পর্বের ইজতেমায় থাকবেন মাওলানা জুবায়ের-এর অনুসারীরা। দ্বিতীয় পর্বে ২০, ২১ ও ২২ জানুয়ারি থেকে আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন মাওলানা সাদ এর অনুসারীরা।

রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুই পর্বের ইজতেমার আখেরি মোনাজাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যে এসব বিশেষ ট্রেন সেবা চালু থাকবে। এর মধ্যে প্রথম পর্বের ইজতেমায় শুক্রবার ও দ্বিতীয় পর্বের শুক্রবার ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল ট্রেন পরিচালিত হবে। এই ট্রেন ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যাবে। বেলা ১১টা ২০ মিনিটে টঙ্গীতে পৌঁছাবে। ট্রেনটি দুপুর ২টা ৫০ মিনিটে টঙ্গী থেকে ছাড়বে। বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এছাড়া, ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশে বিশেষ ট্রেন চলবে। যা সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশে ছেড়ে এসে দুপুর ২টা ১৫ মিনিটে পৌঁছাবে।

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় টঙ্গী, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, কমলাপুর, টঙ্গী রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com