প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন কোন শক্তি বাংলাদেশে তৈরি হয়নি যারা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারবে। জনগণ সুফল পায় বলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতা আসে বলেও জানান তিনি। সরকারের বিভিন্ন উদ্যোগে মূল্যস্ফীতির প্রভাব হ্রাস পাওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদে ২১তম অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
দেশে দুর্নীতি হচ্ছে না বলেই মেগা প্রকল্প সময়মতো শেষ হচ্ছে বলেও দাবি করেন সরকার প্রধান। তথ্য-প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে এবং ই-গভার্নেন্স করতে বর্তমান সরকার সবধরনের কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক লাখ ১৬ হাজার ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরিতে কাজ করা হচ্ছে।