শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিলো : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৬.১৯ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগারে শুধু বন্দী করেই রাখা হয়নি, তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিলো। জেলখানার পাশে কবরও তৈরি করা হয়েছিলো।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলীয় সভাপতি এসব কথা বলেন। আলোচনা সভাটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা ১০ জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন যে, তিনি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান। ওইদিন তিনি সোহরাওয়ার্দী উদ্যানে যে কথাগুলো বলেছিলেন একে একে সব করেছিলেন। মাত্র ৯ মাসে সংবিধান দিয়েছিলেন। অথচ পাকিস্তানের সংবিধান দিতে ১১ বছর লেগেছিল।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিদেশি ব্যক্তি হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী দেশে দেশে ধরনা দিয়েছিলেন। বিভিন্ন দেশের চাপেই ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে মুক্তি দিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com