শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ১.০৯ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেতুলিয়ায় এই মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনজীবন । মাঝারি শৈত্যপ্রবাহের জেরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

নওগাঁয় প্রচণ্ড শীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ এবং ঘন কুয়াশায় অনুভূত হচ্ছে তীব্র শীত। মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।

হবিগঞ্জে কয়েক দিন শীতের তীব্রতা থাকলেও গতকাল থেকে সূর্যের দেখা মেলায় ঠান্ডা কিছুটা কমেছে। পাবনার তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াসে নামায় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের জীবনে। এদিকে কুয়াশা কম থাকায় স্বাভাবিক রয়েছে শরীয়তপুর-চাঁদপুর, লক্ষ্মীপুর-ভোলা, আরিচা-কাজিরহাট এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল।

এদিকে গতকাল থেকে রাজধানীর শীত পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ভোরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকার আবহাওয়া আজ সারাদিন শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ১৩ জানুয়ারির পর ঢাকায় হালকা বৃষ্টি হলে সারা দেশে আবারও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ছানাউল হক মন্ডল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com