শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২ কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৮.৪৫ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

দেশে সয়াবিন তেলের চাহিদা মেটাতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দুই কোটি নয় লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৯তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ওমানের জাদ আল রহীল ইন্টারন্যাশনাল থেকে কেনা হবে ১ কোটি ১০ লাখ লিটার তেল।  এ সরকারকে ব্যয় করতে হবে ১৫১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার টাকা। প্রতি লিটারের জন্য খরচ পড়বে ১৫২ টাকা ৮৫ পয়সা। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই তেল কেনা হবে।

এছাড়া দেশীয় প্রতিষ্ঠান সেনা এডিবল ওয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৪৪ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের জন্য সরকারের ব্যয় হবে ১৮৪ টাকা ৫০ পয়সা। এতে মোট খরচ হবে ৮১ কোটি ১৮ লাখ টাকা।

দেশীয় আরেক প্রতিষ্ঠান শাং শিন এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার ১৮৪ টাকা ৫০ টাকা দরে এতে সরকারের ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।

দেশীয় এই দুই প্রতিষ্ঠানের কাছ থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতেই তেল কেনা হবে। এর আগে সরকার দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮৫ টাকা দরে সয়াবিন কিনেছিল। সেই হিসাবে আগের চেয়ে লিটারপ্রতি ৫০ পয়সা কম খরচ হবে এবার।

সয়াবিন কেনার প্রক্রিয়া বাস্তবায়ন হবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com