বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম। সুদের হার বৃদ্ধি কিছুটা শ্লথ হয়ে আসায় বিনিয়োগ বাড়ছে মূল্যবান এই ধাতুতে।
অন্যদিকে কোভিড বিধি-নিষেধ আরও শিথিল করেছে চীন। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। গত মঙ্গলবার বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয়েছে ১৮০৬ ডলার। এর পাশাপাশি অগ্রিম বাজারে স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয় ১৮১৬ ডলার।