সিরাজগঞ্জের কড্ডা রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার কড্ডা মোড় রেলগেটে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন সঙ্গে ঠাকুরগাঁতে হতে মুন্সিগঞ্জ গামী যাত্রীবাহী বাস তাজ এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত অবস্থায় বাসের সুপারভাইজার বাবুল (৪০)কে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করে। এছাড়া আরও ২৭ জনকে আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৪-৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। কড্ডার মোড় এলাকার প্রত্যাক্ষদর্শী আব্দুল মালেক বলেন, আজ ভোর থেকেই প্রচণ্ড কুয়াশায় অন্ধকার হয়ে আছে। সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা এক্সপ্রেস আসার সময়ে সিরাজগঞ্জ কড্ডা সড়কের ক্রসিংয়ে গেটম্যান না থাকায় বার তোলা ছিল। এসময় তাজ এক্সপ্রেস বাসটি দ্রুত পার হতে গেলে বাসের পিছনে ট্রেন সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।