শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান, শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৯.১৯ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুর ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় স্থানীয় ১হাজার ৮শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান।
পরে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, প্রশিক্ষন চলাকালীন সময় সেনাবাহিনী তার জনকল্যানমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাড়ায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী দিনাজপুরে জেলার অসহায়, দুস্থ ও গরীব-দুখী মানুষের পাশে দাড়িয়েছে। পরে তিনি স্থানীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন।
এ সময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল খালেদ-আল-মামুন এবং জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া রংপুর মেজর জেনারেল ফয়জুর রহমান, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি,দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ,ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর উপস্থিতি ও শীতবস্ত্র বিতরনের পাশাপাশি প্রশিক্ষন এলাকায় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করায় এলাকার মানুষের মাঝে আনন্দ লক্ষ্য করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com