শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে ১ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৭.১১ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ সময় দলটির স্থানীয় এক নেতা নিহতের খবর পাওয়া গেছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়েছে।

নিহত বিএনপি নেতার নাম আব্দুর রশিদ আরেফিন। তিনি ময়নাদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, শনিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধি, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে জেলা বিএনপির কার্যলয়ে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে জড়ো হয় দলীয় নেতা কর্মীরা। জেলা বিএনপির কার্যালয় থেকে দুপুর সোয়া ২টায় মিছিল বের করা হলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এরপর পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা সময় চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

এ সময় কাঁদানে গ্যাস, টিয়ারসেল, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে দলটির স্থানীয় এক নেতা নিহত হয়। এ ঘটনায় পুলিশসহ আহত হয় অর্ধশত। বিকেল ৫টা পর্যন্ত শহরের প্রধান সড়ক সমূহ বন্ধ থাকে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।

পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, বিএনপির নেতাকর্মীদের হামলায় পুলিশের ২০ সদস্য আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com