শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন রাজনৈতিক দলকে আ.লীগের সম্মেলনে আমন্ত্রণ

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৬.৫৩ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সম্মেলনে অতিথি হিসেবে বিদেশের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানাবে না দলটি।

আজ  দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন নয়াপলন্টস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ কার্ড পৌঁছে দেন।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স তিনটি আমন্ত্রণ কার্ড গ্রহণ করেন। পরে গণমাধ্যম কর্মীদের সায়েম খান বলেন, প্রত্যেক রাজনৈতিক দলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে বিএনপির তিনজন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের কার্ড আমরা পৌঁছিয়ে দিয়েছি।

এছাড়া জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক লীগ, জাতীয় পার্টি (জেপি), সাম্যবাদী দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

অভ্যর্থনা উপকমিটির পক্ষ্য থেকে জানানো হয়েছে, বিদেশের কোন প্রতিনিধিকে দাওয়াত করা না করা হলেও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের দাওয়াত দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে।

সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com