বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

ভাঙ্গা হাসপাতালে নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৫.৪০ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা: প্রাণেশ চন্দ্র পন্ডিত মঙ্গলবার (২০ ডিসেম্বর) যোগদান করেছেন। এর আগে তিনি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পূর্ববর্তী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহাশিন উদ্দিন ফকিরের বদলির পর ডা: প্রাণেশ চন্দ্র পন্ডিত তার স্থলাভিষিক্ত হন।

৩৩তম বিসিএসের (স্বাস্থ্য ক্যাডার) এ পাশ করা এ কর্মকর্তার গ্রামের বাড়ি ফুলপুর উপজেলায়।
নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রাণেশ চন্দ্র পন্ডিত স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয় হওয়ার শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নবাগত কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানান।

ডা: প্রাণেশ চন্দ্র পন্ডিত বলেন, আমি সরকারের সকল চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি। ভাঙ্গার সকলের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com