শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরের হাজিগঞ্জে জায়ামাতে ইসলামীর ১১ নারী কর্মী আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ২.০৪ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলার হাজীগঞ্জে বৈঠককালে জায়ামাতে ইসলামীর ১১ নারী সদস্যকে আটক করেছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার (১৯ ডিসেম্বর) আটকদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রবিবার (১৮ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ শহরের পশ্চিম বাজারের একটি বাসায় বৈঠক চলাকালে তাদেরকে আটক করা হয়।

আটক জামায়াত সদস্যদের নাম জানা যায়নি। তাদের বয়স ২৫ থেকে ৫৫ এর মধ্যে। তারা সবাই চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে শহরের পশ্চিম বাজারের কিউসি টাওয়ারের মালিক মো.সফিকুর রহমানের সঙ্গে সাংবাদিকদের কথা হলে, তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে তার অফিস সহায়ক (দারোয়ান) মো. সিদ্দিকুর রহমান জানান, “এই বাসায় মাঝে-মধ্যেই নারীরা আসা-যাওয়া করতেন।” তবে তারা কী কারণে আসা-যাওয়া করতেন, তা তিনি জানেন না বলে জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, কিউসি টাওয়ারের ১১ তলার ‘বি’ ব্লকে ভাড়া বাসায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম। তিনি হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিসের কর্মরত ছিলেন। চলতি বছর তিনি অবসরকালীন ছুটিতে যান। এ বিষয়ে কথা বলার জন্য আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, তিনি ভাড়া নেওয়ার পর থেকে নিয়মিত এই বাসায় জামায়াতের নারী সদস্যরা আসা-যাওয়া করতেন এবং বৈঠক হতো। এমন সংবাদের ভিত্তিতে তার বাসাসহ ভবনটিতে নজরদারী শুরু করে পুলিশ। এরপর রবিবার বৈঠক চলাকালে অভিযান পরিচালনা করে জামায়াতের ১১ নারী সদস্যকে আটক করা হয়। তাদের আটক করার সময় জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও দাওয়াতি কার্ডসহ বেশ কিছু কাগজ-পত্র জব্দ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্ত ও আটকদের জিজ্ঞাসাবাদ করার পর, সোমবার তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়। এরপর, আদালত তাদের কারাগারে পাঠান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com