শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবসে শিল্পকলা একাডেমির দিনব্যাপী নানা আয়োজন

  • আপডেট সময় শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১০.২৫ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গেণে সকাল ৯টা থেকে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও েেদশের গানের অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিকাল ৪টায় একাডেমির নন্দনমঞ্চে শিশু শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী সায়কা নাজিফা বাবন, আনিকা ইবনাত নমিরা (স্পর্শ ব্রেইল), আজমাইন মাহির ইভান, হাবিবা আক্তার লোপা (স্পর্শ ব্র্রেইল)। দলীয় নৃত্য ‘বীরপুরুষ’ ও ‘আমি ধন্য হয়েছি’ পরিবেশন করেছেন একাডেমির শিশু নৃত্যদল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিল্পীদের দল কারিশমা ‘স্বাধীনতা এই শব্দটি আমাদের’ এর সাথে নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানের শরুতে বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সন্ধ্যা ৬টা থেকে একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় সমেবেত নৃত্য, সমবেত সংগীত, কবিতা পাঠ ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী। এছাড়া অনুষ্ঠানস্থলে গণহত্যার পরিবেশ থিয়েটারের পোস্টার প্রদর্শনী হয়েছে। অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করেন ‘তুমি বাংলার দ্রুবতারা’ গানের সাথে একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্য শিল্পীবৃন্দ; ‘প্রতিদিন তোমায় দেখি’ গানের সাথে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র; ‘পদ্মাসেতু বিজয় গাঁথা ও বঙ্গবন্ধু মানে বাংলাদেশ’ গানের সাথে সৃষ্টি নৃত্য দল; ‘বুকের ভিতর আকাশ নিয়ে’ গানের সাথে নৃত্যম; ‘স্বাধীন স্বাধীন দিকে’ গানের সাথে নন্দন কলাকেন্দ্র; ‘দে তালি বাঙ্গালী’ গানের সাথে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র; ‘কারার ঐ লৌহ কপাট ও শিকল পরা ছল মোদের’ গানের সাথে রেওয়াজ পারফর্মিং আর্টস সেন্টার; প্রদীপ নাচ করেছেন অন্তর দেওয়ান ও তার দল।
একক সংগীত পরিবেশন করেছেন শিল্পী রোমানা ইসলাম খান, শাহীন হোসেন, সুষমা বিশ্বাস, সিরজুস সালেকিন, ইউসুফ খান, পূজা দাস তান্নি, আলমিনা নীতু, জি এম রহমান রনী, সানজিদা লাভলী, জেবুন্নেছা নিঝুম। সমবেত সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সংগীত সমন্বয় পরিষেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ফারজানা করিম ও দিলরুবা সাথি।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। একাডেমির শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শহীদদের স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ  রায়ের বাজার বধ্যভূমিতে পূষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের  শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টা থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমিতে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও দেশের গানের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। সন্ধ্যায় একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গণহত্যার পরিবেশ থিয়েটারের পোস্টার প্রদর্শনী

বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com